Skip to main content

কেন আত্মহত্যার পথ বেছে নিলেন দীপা, সে রাতে যা ঘটেছিল

ARTICLE

 




রাজবাড়ীর পাংশা পৌরসভার মৈশালা (পালপাড়া) গ্রামের গৃহবধূ দীপা রানী পাল (২২)। দুই পুত্রসন্তানের জননী। বুধবার (১১ জুন) রাত সাড়ে ৯টা দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। পরদিন বৃহস্পতিবার (১২ জুন) ভোরে তিন যুবক দীপা রানী পালকে বাড়িতে রেখে যায়। এর কয়েক ঘণ্টা পর ঘরের সিলিংয়ের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন দীপা। 

এ ঘটনার দুইদিন পরে শুক্রবার (১৩ জুন) রাতে দীপা রানীর বাবা বাদি হয়ে পাংশা মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলে মো. সাগর খান, মো. সালাম, মো. মাসুদ ও মো. শাহাদাতের নাম উল্লেখসহ ২-৩ জনকে অজ্ঞাত আসামি করেন। পরিবার সূত্রে জানা যায়, মৈশালা (পালপাড়া) গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী মিঠুন পালের সঙ্গে ৬ বছর আগে দীপা রানী পালের বিয়ে হয়। তাদের ঘরে পাঁচ বছর বয়সী যমজ দুইটি পুত্রসন্তান রয়েছে। তাদের দাম্পত্য জীবন সুখের ছিল। একমাত্র শাশুড়ি সাধনা রানী পালের সঙ্গে দীপার খুব ভালো সখ্যতা ছিল। তাহলে দীপা রানী কেন আত্মহত্যার পথ বেছে নিলেন? 



 পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দীপার পিতা বাদী হয়ে মেয়েকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলে ৪ জনের নাম উল্লেখসহ আরও ২-৩ জনকে অজ্ঞাত করে এজাহার দায়ের করেছেন। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।  পরিবারের তরফ থেকে জানা যায়, স্বামীর প্রবাস যাপনের সময় দীপা স্বামীর বাড়ির পাশের এলাকার গাড়িচালক সাগর খানের সাথে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে।






গত বুধবার (১১ জুন) রাত সাড়ে ৯টায় কাউকে কিছু না বলে সাগরের ডাকে সাড়া দিয়ে বাড়ির বাইরে বের হন তিনি। সাগর প্রলোভন দেখিয়ে দীপাকে বাড়ি থেকে কিছু দূরে নিয়ে যায়। দীপার স্বামী মিঠুন পাল ও শাশুড়ি সাধনা রানী বাড়ির বাইরে খোঁজাখুঁজি করতে থাকে। ঘণ্টা দুই পরে মো. সালাম, মো. মাসুদ ও মো. শাহাদাত নামের তিন যুবক রাস্তা থেকে মিঠুন পালকে ডাকতে থাকে। মিঠুন স্ত্রী দীপাকে খুঁজতে বের হয়। শাশুড়ি সাধনা রানী তাদের বলেন, মিঠুন বাড়ি নেই। এ সময় ওই তিন যুবক তার কাছে বৌমা কোথায় জানতে চাইলে তিনি (শাশুড়ি) জানালা বন্ধ করে দেন। মিঠুন বিভিন্ন জায়গায় স্ত্রীকে (দীপা) না পেয়ে বাড়ি ফিরে আসেন। রাত ১টার দিকে একটা ফোন নম্বর থেকে মিঠুনকে কল করে টাকা দাবি করেন।  সূত্র বলছে, দীপা প্রেমিক মো. সাগরের প্রলোভনে বাড়ি ছাড়ার কিছু সময় পরে ওই তিন যুবক (মো. সালাম, মো. মাসুদ ও মো. শাহাদাত) দীপাকে তাদের আওতায় নিয়ে নেয়। এ সময় শাহাদাতকে সাগর ও দীপার কাছে রেখে সালাম ও মাসুদ দীপার শ্বশুরবাড়ি চলে আসে। দীপার স্বামী মিঠুনের কাছ থেকে অর্থ না পেয়ে তারা ফিরে যায়। পরে তারা মোটরসাইকেলে দীপাকে কালুখালী উপজেলার কোনো এক স্থানে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে। এ সময় তাদের সঙ্গে আরও দুই অজ্ঞাত ব্যক্তি যোগ দেয়। একপর্যায়ে দীপা অসুস্থ হয়ে পড়ে। এ সময় তার কানের দুল, হাতের শাখা ও নগদ অর্থ নিয়ে নেয় তারা। সকাল হওয়ার আগেই দীপাকে স্বামীর বাড়ি রেখে যায় ওই তিন যুবক। ধারণা করা হচ্ছে দীপা নিজের সম্ভ্রম হারিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং আত্মহত্যার পথ বেছে নেয়।  পরদিন ভোরে দীপা রানী পালকে বাড়িতে রেখে যাওয়া তিন যুবকের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি।





পরিবারের সদস্যদের কাছে তাদের অবস্থান জানতে চাইলে তার জানেন না বলে জানান।   তবে প্রেমিক সাগর খানের মায়ের দাবি, তাদের ছেলের কাছ থেকে মেয়েটাকে কেড়ে নিয়ে যায় ওই তিন যুবক। এমনকি তারা তাদের ছেলেকে মেরে টাকা-পয়সাও কেড়ে নিয়েছে। তাদের কারণেই ওই মেয়ে আত্মহত্যা করেছে।  



Popular posts from this blog

আর এস এস কি ও কেন? R.S.S. - What it is and why is it necessary ?

"R.S.S"- আদৌ কি? কেন? ও কি উদ্দেশ্য? এক বিস্তার আলোচনা- [ এই লেখাটি প্রথম আমি প্রকাশ করেছিলাম আমাদের দৈনিক হিন্দুবার্তা পেজ এ আজ থেকে ৩ বছর আগে প্রায়. বর্তমানে অনেকে এটি কপি করে চালাচ্ছে   This writing was first made by for our Dainik Hindu Varta Page, about 3 years ago. It has been later copied and published by many other authors in their social media pages/blogs] R.S.S. এই নামটী শুনলেই আপনার হয়তো প্রথমেই চোখে ভেসে উঠে একদল যুবকের ছবি- হাতে গেরুয়া পতাকা, তলোয়ার, মুখে সাম্প্রদায়িক উস্কানি, বাবড়ী ধংস কারী, গোঁড়ামি ইত্যাদি ইত্যাদি। কিন্তু না, এইরুপ কিছু নয় কারণ আপনি যদি একজন হিন্দু হন, ও নিশ্চিন্তে আজ ফেসবুকে এই পোস্ট পরছেন নিজের ভীটেতে, তবে জানবেন আপনি এই নিশ্চিন্তি টুকূ পেয়েছেন শুধু এই "আর এস এস"এর জন্য।হ্যা। আসলে কি জানেন, অনেক কথা, অনেক ঘটনা আমাদের স্কুল কলেজে শেখানো হয় না, যার পিছনে অনেক রাজনৈতিক কারণ থাকে, আর এই রকমই বেশীর ভাগ ভারতীয়দের কাছে এক অজানা কাহিনী আর এস এস ও তার প্রতিষ্ঠার কারণ। প্রথমে অনুরধ করবো একবার ছবিটিতে চোখ বুলিয়ে নিতে (ছবিটিতে...

SHRI HANUMAN CHALISHA

II Jai Shree Ram II শ্রী হনুমান চালীসাঃ শ্রীগুরু চরণ সরোজ রজ নিজমনু মুকুরু সুধারি | বরণৌঁ রঘুবর বিমল জসু জো দায়কু ফলচারি || বুদ্ধিহীন তনুজানিকে সুমিরৌ পবন কুমার | বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলেশ বিকার || জয় হনুমান জ্ঞান গুণ সাগর | জয় কপীশ তিহু লোক উজাগর ||  1 || রামদূত অতুলিত বলধামা | অঞ্জনি পুত্র পবনসুত নামা || 2 || মহাবীর বিক্রম বজরঙ্গী | কুমতি নিবার সুমতি কে সঙ্গী || 3 || কঞ্চন বরণ বিরাজ সুবেশা | কানন কুণ্ডল কুঞ্চিত কেশা ||  4 || হাথবজ্র ও ধ্বজা বিরাজে | কাঁথে মূঞ্জ জনেউ সাজে || 5|| শংকর সুবন কেসরী নন্দন | তেজ প্রতাপ মহাজগ বন্দন || 6 || বিদ্যাবান গুণী অতি চাতুর | রাম কাজ করিবে কো আতুর || 7 || প্রভু চরিত্র সুনিবে কো রসিয়া | রামলখন সীতা মন বসিয়া || 8|| সূক্ষ্ম রূপধরি সিঁয়হি দিখাবা | বিকট রূপধরি লংক জরাবা || 9 || ভীম রূপধরি অসুর সংহারে | রামচন্দ্র কে কাজ সঁওয়ারে ||  1০ || লায় সজীবন লখন জিয়ায়ে | শ্রী রঘুবীর হরষি উঠলায়ে || 11 || রঘুপতি কীনহী বহুত বড়ায়ী | তুম মম প্রিয় ভরতহি সম ভায়ী || 12 || সহস বদন তুমহেরো য়শ গাবে | অস কহি শ্রীপতি কণ্ঠ লগাবে || 13 ...